Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশিদা‌ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক

হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা‌ উপ স্বাস্থ্যকেন্দ্র শুক্রবার পরিদর্শন করলেন মালদহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পরিদর্শন করে শীঘ্রই পরিকাঠামো উন্নয়ন ও ভালো চিকিৎসা পরিষেবার আশ্বাস দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

কুশিদা‌ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা‌ উপ স্বাস্থ্যকেন্দ্র শুক্রবার পরিদর্শন করলেন মালদহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পরিদর্শন করে শীঘ্রই পরিকাঠামো উন্নয়ন ও ভালো চিকিৎসা পরিষেবার আশ্বাস দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিনের পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডল। মালদহ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, এলাকার মানুষ আমাকে উপ স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো সহ একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন। আমি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাই। এদিন তিনি পরিদর্শন করেন। পাশাপাশি বরুই স্বাস্থ্যকেন্দ্রও তিনি পরিদর্শন করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ