Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কুয়াশায় বিঘ্নিত কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

কুয়াশায় বিঘ্নিত কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: শীত পড়তেই বারবার কুয়াশার দাপটে বিঘ্নিত হচ্ছে কালনা ভাগীরথী নদীর কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ক্ষতির মুখে পড়ছেন ফেরিঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও ভোর সাড়ে চারটে থেকে ঘন কুয়াশার দাপটে বন্ধ হয়ে যায় ফেরি পরিষেবা। লোহার ভেসেলে ভারী যানবাহন পারাপার সহ সকাল থেকে লঞ্চে যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়। কালনা ও শান্তিপুর উভয় দিকে যাত্রীরা আটকে পড়েন। বেলা ১০টা নাগাদ কুয়াশা কাটতে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। 
Advertisement
ফেরিঘাট ম্যানেজার জয়গোপাল ভট্টাচার্য বলেন, এবার শীতে এখনও পর্যন্ত বেশ কয়েকদিন ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরিঘাট বন্ধ রাখতে হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম যে দুই হাত দূরের জিনিসও দেখা যায়না। কোনওদিন পাঁচ ঘন্টা, কোনওদিন  ছ’ঘন্টা করে কুয়াশার কারণে ফেরি পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। যাত্রীরাও সমস্যায় পড়ছেন। আমাদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ