Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কসবাতে বাইক দুর্ঘটনায় মৃত চালক

কসবাতে বাইক দুর্ঘটনায় মৃত চালক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের শহরে বেপরোয়া বাইকের দাপাদাপি। বুধবার রাত আড়াইটে নাগাদ কসবার রাসবিহারী কানেক্টরে তালবাগানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। তাঁর নাম অলোক পাইক (২৭)। বাড়ি রবীন্দ্র সরোবর এলাকায়। দুর্ঘটনার সময় ওই যুবকের মাথায় হেলমেট ছিল না বলে পুলিস জানাচ্ছে। প্রাথমিক তদন্তে কসবা থানার পুলিস জানতে পেরেছে, তীব্র গতিতে যাওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ফিডার বক্সে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। জখম অবস্থায় তাঁকে নিকবর্তী নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ