Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোরিয়ালি ফরেস্টে বনভোজন নিষিদ্ধ, রাস্তার ধারেই চলছে পিকনিক

কোরিয়ালি ফরেস্টে বনভোজন নিষিদ্ধ, রাস্তার ধারেই চলছে পিকনিক
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি ফরেস্টে বনভোজন পুরোপুরি নিষিদ্ধ করেছে বনদপ্তর। তাই অনেকেই রাস্তার ধারে বনভোজন করতে বাধ্য হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজি নতুন বছরের শুরুতেই দূরদূরান্ত থেকে মানুষ এসে ফরেস্টের ভিতরে বনভোজন করতেন। পুরো জানুয়ারি মাস ধরে চলত বনভোজন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে, কেউ আবার স্কুল‌ থেকে বা কোনও সংগঠনের পক্ষ থেকে বনভোজন করতে আসতেন। ডিজে বাজিয়ে চলত হই হুল্লোড়। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি বন্যজন্তুদের হতো। বনদপ্তরের ভালুকা রোড রেঞ্জ অফিসার দিলীপ কুমার দাস বলেন, ফরেস্টের ভিতরে বনভোজন, আগুন জ্বালানো, উচ্চস্বরে মাইক বাজানো ও মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফরেস্টের ভিতরে আগুন জ্বালানো ভয়ের কারণ। অপরদিকে বনভোজনের পর প্লাস্টিক ক্যারিব্যাগ, থার্মোকলের গ্লাস, থালা ও বাটি পড়ে থাকার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই মালদহ বন বিভাগের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ