Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কোর্টরুম ড্রামায় তাপসী

কোর্টরুম ড্রামায় তাপসী
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফের কোর্টরুম ড্রামায় দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে অনুভব সিনহা। পরিচালকের ‘মুল্ক’ ছবিতে কোর্টরুম ড্রামায় দেখা গিয়েছিল তাপসীকে। ফের তেমন ধারার এক ছবি তৈরি করতে চলেছেন তিনি। মুখ্য চরিত্রে থাকবেন তাপসী। সাম্প্রতিক ট্রেন্ড মেনে সিক্যুয়েল তৈরিতে ইচ্ছুক নন অনুভব। তাই সম্পূর্ণ নতুন গল্প নিয়েই আসরে নামছেন তিনি। সামাজিক ইস্যুর উপর ভিত্তি করেই চিত্রনাট্য লেখা হচ্ছে। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে বাকি চরিত্রগুলি কাস্টিংয়ের কাজ চলছে। শীঘ্রই শুরু হবে শ্যুটিং। নেটফ্লিক্সের অ্যাকশন থ্রিলার ‘গান্ধারী’র কাজে বর্তমানে ব্যস্ত নায়িকা। এই ছবির কাজ শেষ করেই অনুভবের কোর্টরুম ড্রামার শ্যুটিং শুরু করবেন তিনি। এটি তাপসীর সঙ্গে অনুভবের তৃতীয় কাজ। ‘মুল্ক’ ছাড়াও পরিচালকের সঙ্গে ‘থাপ্পড়’ ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ