Bartaman Logo
২৭ মে, ২০২৬

ক্রেতার থেকে ১০ টাকা পাওনা, দেড় বছরেও উসুল করতে না পেরে পুলিসকে ফোন দোকানির

ক্রেতার থেকে ১০ টাকা পাওনা, দেড় বছরেও উসুল করতে না পেরে পুলিসকে ফোন দোকানির
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ, ১ ডিসেম্বর: ১০ টাকা ধার, আর তার জন্য আবার পুলিসে ফোন! অবাক করা এই কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই শহরে। মাত্র ১০ টাকার পাওনা না পেয়ে পুলিসকে ফোন করায় হতবাক পুলিস কর্তারাও।
Advertisement
জানা গিয়েছে, হারদোইয়ের ভাণ্ডারি গ্রামের দোকানদার জিতেন্দ্র পুলিসকে এই ফোন করেছেন। তিনি বিশেষভাবে সক্ষম, তবে গ্রামেই একটি পানের দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন। গত প্রায় দেড় বছর আগে তিনি সঞ্জয় নামে এক ব্যক্তিকে ধারে ১০ টাকার একটি গুটকা-র প্যাকেট বিক্রি করেছিলেন। অভিযোগ, এরপর দীর্ঘদিন ধরে সেই টাকা বারেবারে চাওয়ার পরও সেই টাকা শোধ দেয়নি সঞ্জয়। বারেবারে ধার শোধ করার কথা বললেও শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ১১২ ডায়াল করে পুলিসে ফোন করেন জিতেন্দ্র।
এমনকী, এরপর পুলিস ওই গ্রামে যায়ও। সঞ্জয়কে ডেকে পুরো বিষয়টি নিয়ে কথা বলে পুলিস জিতেন্দ্রকে ১০ টাকা ধার শোধ দেওয়ার ব্যাপারে আশ্বস্তও করে। আর এতেই হাসি ফুটেছে জিতেন্দ্রর মুখে।
সম্পর্কিত সংবাদ