Bartaman Logo
২৭ মে, ২০২৬

কর্ণাটককে ১০৮ কোটিরও বেশি ডিভিডেন্ড দিল মাইসোর স্যান্ডেল

কর্ণাটককে ১০৮ কোটিরও বেশি ডিভিডেন্ড দিল মাইসোর স্যান্ডেল
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
কর্ণাটক: শতবর্ষের বৃদ্ধ হলেও ম্যারাথনে এখনও প্রাইজ জেতে। ভোগ্যপণ্যের দুনিয়ায় প্রতিযোগিতার দৌড় মরণপন। তার মধ্যেও সাবানের দুনিয়ায় নিজের জায়গা ধরে 
Advertisement
রেখেছে মাইসোর স্যান্ডেল সোপ। তার হাত ধরে লক্ষ্মীলাভ হচ্ছে সরকারেরও। এবছর কর্ণাটক সরকারকে লভ্যাংশ বাবদ ১০৮ কোটি ৬২ লক্ষ টাকা দিয়েছে কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট (কেএসডিএল)। ‘আইকনিক’ মাইসোর স্যান্ডেল সোপ তাদেরই মালিকানাধীন।
লোকসানের ভারে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থায় যখন ঝাঁপ পড়ছে তখন ব্যাতিক্রম কেএসডিএল। ২০২৩-২৪ আর্থিক বছরে ৩৬২ কোটি ৭ লক্ষ টাকা মুনাফা করেছে তারা। যা সংস্থার ইতিহাসে এপর্যন্ত রেকর্ড। তারই ৩০ শতাংশ ডিভিডেন্ড বাবদ রাজ্য সরকারকে দিয়েছে কেএসডিএল। এছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দান করেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। 
সম্পর্কিত সংবাদ