Bartaman Logo
২৭ মে, ২০২৬

কর্ণাটক বিজেপিতে দ্বন্দ্ব, বিধায়ককে শোকজ নোটিস

কর্ণাটক বিজেপিতে দ্বন্দ্ব, বিধায়ককে শোকজ নোটিস
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: কর্ণাটকে প্রকাশ্যে চলে এসেছে বিজেপির অভ্যন্তরীণ কাজিয়া। সম্প্রতি দলের রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগেন বিজেপি বিধায়ক বসনাগৌড়া পাতিল ইয়াতনাল। ঘটনার দু’সপ্তাহ পরে ওই ‘বিদ্রোহী’ নেতার বিরুদ্ধে পদক্ষেপ করল পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে বিজাপুর সিটির বিধায়ককে। ১০ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। 
Advertisement
কর্ণাটকের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে ইয়াতনালকে। তিনি দলে বি এস ইয়েদুরাপ্পার সমালোচক হিসেবে পরিচিত। এর আগেও পেয়েছেন শোকজ নোটিস। ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র বর্তমানে কর্ণাটক বিজেপির সভাপতি। রাজ্য নেতৃত্বের উল্টো পথে গিয়ে ওয়াকফ জমি ইস্যুতে নিজের মতো করে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন বিজাপুর সিটির বিধায়ক। শৃঙ্খলাভঙ্গের নোটিস পেয়েও অবশ্য দমতে নারাজ ইয়াতনাল। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমি নোটিসের জবাব দেবো। একইসঙ্গে কর্ণাটকের বর্তমান বিজেপি সভাপতি সম্পর্কে তথ্য তুলে ধরব।’
সম্পর্কিত সংবাদ