Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরের স্কুলের ৭৫ বছর পূর্তির সূচনা

করিমপুরের স্কুলের ৭৫ বছর পূর্তির সূচনা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: স্কুলের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সূচনা পর্বের অনুষ্ঠান শুরু হল করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ৭৫ বর্ষ উদযাপনের এই অনুষ্ঠান চলবে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। ক’দিন আগেই সেজে উঠছে স্কুল।  মঙ্গলবার সকালে শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রায় বেরিয়েছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত সরকার জানান, ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠান চলবে। বছরের শুরুতে তিন দিনের সূচনা অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বুধবার বিদ্যালয়ের ছাত্রী দ্বারা নৃত্যনাট্য পরিবেশিত হবে। এছাড়াও প্রতিদিন নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ