সংবাদদাতা, কল্যাণী: এক বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগে অবশেষে মঙ্গলবার রাতে বিজেপিরই পঞ্চায়েত সদস্য সহ দু’জনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিস। ধৃতদের নাম নিশিকান্ত মণ্ডল ও দীপক মিস্ত্রি। এঁদের মধ্যে নিশিকান্ত মণ্ডল সগুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সগুনার নবগ্রাম এলাকায় বিজেপি কর্মী রাজু পালের বাড়ির নিকাশি পাইপ ফেটে জল রাস্তায় আসছিল। সেই নিয়ে রাজুর সঙ্গে বিবাদ বাঁধে নিশিকান্তের। অভিযোগ, তখন নিশিকান্ত ভারি কিছু দিয়ে আঘাত করে রাজুর মাথা ফাটিয়ে দেন। অভিযোগ পেয়ে ওই রাতেই পুলিস নিশিকান্ত মণ্ডল সহ দু’জনকে গ্রেপ্তার করে।



