Bartaman Logo
২৭ মে, ২০২৬

কেরলে সংগঠনে নজর, তৃণমূলে যোগদান বিধায়কের

কেরলে সংগঠনে নজর, তৃণমূলে যোগদান বিধায়কের
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার তৃণমূলে যোগদান করলেন কেরলের বিধায়ক পি ভি আনভার। তৃণমূল পরিবারে আনভারকে স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়েছেন, জনসেবার প্রতি আনভারের অবদান উল্লেখযোগ্য এবং কেরলের জনগণের অধিকারের জন্য লড়াই করছেন আনভার। আমরা একসঙ্গে প্রগতিশীল ভারতের জন্য সংগ্রাম করব। কেরলের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ পি ভি আনভার। প্রথমে কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের হয়ে নির্বাচনে লড়াই করেন। নীলাম্বুর কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ২০২৪ সালে তিনি তৈরি করেন নতুন দল ডেমোক্র্যাটিক মুভমেন্ট অব কেরল। দলীয় সূত্রে দাবি, একজন বিধায়কের যোগদানে কেরলে এবার তৃণমূলের সংগঠন বিস্তারের পথ সুগম হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ