সংবাদদাতা, ডোমকল: ১৫ জানুয়ারি ডোমকলের আলিনগরে পুলিসের ওপর হামলায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। কেরলে পালানোর আগেই রেল পুলিসের সহযোগিতায় শালিমার স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিসের ওপর হামলার ছক কি আগে থেকেই ছিল অভিযুক্তদের? অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারির পর এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিস।
Advertisement
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রাতে চুরির অভিযোগে ধৃত রানা শেখকে নিয়ে আলিনগরের ঘাটপাড়ায় তার বাড়িতে গিয়েছিল পুলিসের একটি দল। উদ্যেশ্য ছিল অভিযুক্তের বাড়িতে রাখা চুরির জিনিস উদ্ধার করা। কিন্তু পুলিস গ্রামে পৌঁছতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তের মা, বাবা সহ পরিবারের লোকেরা তাদের ছেলেকে ফাঁসানোর অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে। অভিযোগ, বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে রানাকে ছিনতাইয়ের চেষ্টা করেন পরিবারের লোকেরা। তাতে বাধা দিতেই পুলিসের ওপরেই ধারালো অস্ত্র নিয়ে চড়ায় হয় রানার পরিবারের লোকরা। অস্ত্রের কোপে জখম হন এক এসআই। অভিযোগ, রানার বাবা মাসাদুল শেখ ধারালো অস্ত্র দিয়ে ওই পুলিস অফিসারের ওপর হামলা চালায়। অপরদিকে, সোহেলের মা মলিনা বিবি পুলিসের গাড়ির চালকের গলায় ধারালো অস্ত্র ধরে ভয় দেখায়, যাতে পুলিস তাদের ছেলেকে নিয়ে যেতে না পারে। এর মধ্যেই সেখান থেকে চম্পট দেন রানা । স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ওই রাতেই অভিযুক্তের আত্মীয় তথা রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রধানের স্বামী, এমনকী পলাতক অভিযুক্ত রানা শেখকেও পুলিস গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে অধরা ছিল রানার মা-বাবা। বুধবার রাতে তারা কেরলে পালানোর সময় রেল পুলিসের প্রচেষ্টায় তাদের গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিস।
পুলিস সূত্রের খবর, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তাঁরা। পুলিসের অনুমান, আগে থেকেই পুলিসের উপর আক্রমণের কষা ছিল। নাম প্রকাশ না করার শর্তে পুলিসের এক আধিকারিক বলেন, ১৫ জানুয়ারি এলাকায় যেতেই যেভাবে ওরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল, তাতে গোটা ঘটনা পূর্বপরিকল্পিত বলেই মনে হচ্ছে।
পুলিস সূত্রের খবর, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তাঁরা। পুলিসের অনুমান, আগে থেকেই পুলিসের উপর আক্রমণের কষা ছিল। নাম প্রকাশ না করার শর্তে পুলিসের এক আধিকারিক বলেন, ১৫ জানুয়ারি এলাকায় যেতেই যেভাবে ওরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল, তাতে গোটা ঘটনা পূর্বপরিকল্পিত বলেই মনে হচ্ছে।



