Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে কৃতী ও রশ্মিকা

সিক্যুয়েলে কৃতী ও রশ্মিকা
  • ৯ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

‘ককটেল’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি অভিনীত ছবিটি। এবার আর এই ত্রয়ীকে ছবিতে দেখা যাবে না। ‘ককটেল ২’তে মুখ্য চরিত্রে থাকবেন শাহিদ কাপুর। তাঁর বিপরীতে দু’জন নায়িকাও চূড়ান্ত। থাকছেন রশ্মিকা মন্দানা ও কৃতী শ্যানন। ‘তেরি বাতোঁ ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে কৃতীর সঙ্গে শাহিদের রসায়ন দেখেছেন দর্শক। তবে রশ্মিকা ও শাহিদের জুটির পারফরম্যান্স কেমন হয়, তা নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগী মহলে। ‘সিকান্দর’-এর পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য না হলেও ‘ছাভা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিমাল’-এর মতো ছবি রশ্মিকার কেরিয়ারকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে। ফলে ‘ককটেল’ ছবির সিক্যুয়েলে তাঁর অভিনয় দেখতে মুখিয়ে দর্শক। শোনা যাচ্ছে, চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে হোমি আদাজানিয়া পরিচালিত ছবিটির শ্যুটিং শুরু হবে আগামী মাসে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ