Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরের দোগাছির রাস্তা বেহাল, দুর্ভোগে বাসিন্দারা, দাবি সংস্কারের

কৃষ্ণনগর ১ ব্লকের দোগাছি পঞ্চায়েতের কাঁসারি বাগান থেকে কৃষ্ণনগর শহরে যাওয়ার অন্যতম প্রধান রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেশিরভাগ জায়গায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।

কৃষ্ণনগরের দোগাছির রাস্তা বেহাল, দুর্ভোগে বাসিন্দারা, দাবি সংস্কারের
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর ১ ব্লকের দোগাছি পঞ্চায়েতের কাঁসারি বাগান থেকে কৃষ্ণনগর শহরে যাওয়ার অন্যতম প্রধান রাস্তার বেহাল দশা।  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেশিরভাগ জায়গায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।  পুরো রাস্তা জুড়েই মাটি ও ইট-পাথর বেরিয়ে গিয়েছে। অধিকাংশ জায়গায় উঠে গিয়েছে পিচ। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন। বেহাল এই  রাস্তা অঞ্জনা নদীর মাঝ বরাবর গিয়েছে। রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় সমস্যা আরও বেড়েছে। 

Advertisement


স্থানীয় বাসিন্দাদের মতে, কাঁসারি বাগান এলাকায় কাজ হয় না বললেই চলে। একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটের পরিস্থিতি বেশি খারাপ হয়ে যায়। তখন মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটতেই থাকে। এই রাস্তা দিয়ে রোজ গ্রামের অনেক ছাত্রছাত্রী কলেজে যায়। অনেকে কর্মসূত্রে কিংবা বাজারে যান। সবার কাছেই রাস্তাটি এখন আতঙ্কের আর এক নাম। আমরা এবিষয়ে পঞ্চায়েত থেকে শুরু করে পাড়ায় সমাধানেও জানিয়েছি। কিন্তু এখনও কাজ শুরু হল না। দোগাছি পঞ্চায়েতের প্রধান রন্টু সর্দার বলেন, পথশ্রী প্রকল্পে কাজ শুরু হয়েছে। এখনও অনেক রাস্তার কাজ বাকি। ধীরে ধীরে সব রাস্তার কাজ হবে। স্থানীয় বাসিন্দা শঙ্কর রায় বলেন, রাস্তা সারাই হবে একথা কয়েক বছর ধরে শুনেই যাচ্ছি। কিন্তু রাস্তা কবে হবে কেউ বলতে পারবেন না। ভোটের সময় অনেক কাজ হবে বলে আশ্বাস মেলে, কিন্তু  ভোট গেলেই সব ভুলে যায়। আর এক বাসিন্দা অলি বিশ্বাস বলেন, কৃষ্ণনগর যাওয়ার ওই রাস্তা খুবই খারাপ। রাস্তার কোথাও পিচ দেখা যায় না। পুরোটাই   মাটি। পিচ উঠে  ধুলোর পরিমাণও বেড়েছে। ফলে নাক, মুখ ঢেকে যেতে হয়। এলাকাবাসীর দাবি,  প্রশাসন দ্রুত পদক্ষেপ ওই রাস্তার সংস্কার 
করুক। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ