Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্রেডিট কার্ডের লিমিট বৃদ্ধির নামে প্রতারণা, খোয়া গেল লক্ষাধিক টাকা

ক্রেডিট কার্ডের লিমিট বৃদ্ধির নামে প্রতারণা, খোয়া গেল লক্ষাধিক টাকা
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নতুন ধরনের প্রতারণার শিকার হলেন ক্যানিংয়ের এক যুবক। ক্রেডিট কার্ডের লিমিট বৃদ্ধির নামে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। শনিবার ক্যানিং থানায় অভিযোগ করেন মহম্মদ আশরাফুল নামে ওই প্রতারিত। জানা গিয়েছে, ক্যানিংয়ের মোরাপ্রিয়া গ্রামের বাসিন্দা তিনি। শুক্রবার সকালে ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানো নিয়ে একটি ফোন আসে তাঁর কাছে। বর্তমানে কত লিমিট রয়েছে জানতে চায় ফোনের অপর প্রান্তের ব্যক্তি। তা জানার পর প্রতারকরা বলে, কার্ডের লিমিট দু’লক্ষ টাকা করা যাবে। তার জন্য কিছু পদ্ধতি মানতে হবে। সেই ফাঁদেই পা দিয়ে বিপদ ডেকে আনেন আশরাফুল। তিনি বলেন, বেশ কয়েকটি ধাপ অনুসরণ করার পর সন্দেহ হওয়ায় ফোনের লাইন কেটে দিই। তারপর বুঝতে পারি, প্রতারিত হয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ