Bartaman Logo
২৭ মে, ২০২৬

কপ্টারের অনুমতি দেয়নি কমিশন, মোবাইলে নির্বাচনী প্রচার কল্পনার

কপ্টারের অনুমতি দেয়নি কমিশন, মোবাইলে নির্বাচনী প্রচার কল্পনার
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
রাঁচি: রোখা যাচ্ছে না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকে। সোমবার ছিল ঝাড়খণ্ডের প্রথম পর্বের ভোট প্রচারের শেষ দিন। জেএমএমের তারকা প্রচারক কল্পনার হেলিকপ্টারে প্রচারের পরিকল্পনা ছিল। তবে তিনি অভিযোগ করেন, তাঁকে চপারে প্রচারের অনুমতি দেয়নি কমিশন। এই অবস্থায় ফোনেই লাতেহারে প্রচার সারেন কল্পনা। এক্স হ্যান্ডলে সোমবার সেই প্রচারের ভিডিও পোস্ট করেছেন হেমন্ত-পত্নী। সঙ্গে জানিয়েছেন, ‘লাতেহারে এভাবেই ফোনে প্রচার সারতে হল।’ তবে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে কীভাবে রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে, তা লাতেহার সহ ঝাড়খণ্ডের মানুষ দেখছেন। কেন্দ্রীয় বঞ্চনা এবং লুটের বিরুদ্ধে ঝাড়খণ্ডের মানুষ লড়াই করে চলেছেন। এবার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজেপি মুখের মতো জবাব পাবে।’ কল্পনার অভিযোগ প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার বলেন, ঝাড়খণ্ড-ওড়িশার সীমানাবর্তী এলাকায় বায়ুসেনার বিমান চলাচলের জন্য একঘণ্টা কল্পনার চপার থামানো হয়। এই ঘটনায় আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগে এক আধিকারিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মোবাইল ফোনে বক্তব্য রাখছেন কল্পনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ