Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কান্দিতে মহিলাকে রড দিয়ে মার, যুবক ধৃত

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কান্দিতে মহিলাকে রড দিয়ে মার, যুবক ধৃত
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে মারধর করার অভিযোগে কান্দিতে গ্রেপ্তার হল যুবক। স্বামী কাজের সূত্রে বিদেশে রয়েছেন। সেই সুযোগ নিয়ে মহিলাকে বারবার উত্ত্যক্ত করা হচ্ছিল। এমনকী তাঁকে কুপ্রস্তাবও দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় বাড়িতে গিয়ে মহিলাকে ব্যাপক মারধর করা হয়েছিল। ঘটনাটি কান্দি থানার নতুনগ্রামের। আক্রান্ত মহিলার মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই পুলিস এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের নাম ফুলবাস শেখ। ওই গ্রামেই তার বাড়ি। ধৃতকে সোমবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
আক্রান্ত মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে মহিলার স্বামী কর্মসূত্রে সৌদি আরব গিয়েছেন। কিন্তু স্বামীর সৌদিতে যাওয়ার পরেই মহিলাকে বিভিন্ন কটূক্তির সম্মুখীন হতে হচ্ছিল। গ্রামেরই কয়েকজন যুবক তাঁকে সবসময় উত্ত্যক্ত করত বলে অভিযোগ। এমনকী গত ২৩ জানুয়ারি মহিলার বাড়িতে ঢুকে কয়েকজন যুবক উত্ত্যক্ত করতে থাকে বলে দাবি। সেইসময় মহিলাকে কুপ্রস্তাবও দেওয়া হয়। সেই কুপ্রস্তাবে মহিলা রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। মহিলার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় বলেও দাবি।
এরপর মহিলার বাপের বাড়ির লোকজন তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করা হলে মহিলার মাথায় ২০টি সেলাই পড়ে। তিনি সেখানেই ভর্তি রয়েছেন। ঘটনার কথা জানতে পারলেও মহিলার স্বামী এখনও সৌদিতেই রয়েছেন। ছুটি না পাওয়ার কারণে তিনি সেখান থেকে বাড়ি ফিরতে পারছেন না। প্রসঙ্গত, মহিলার বাপের বাড়িও ওই গ্রামে। অভিযোগ পাওয়ার পর কান্দি থানার পুলিস রাতেই ধৃত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। মহিলার মা জানান, মারধরে মেয়ের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে এবার হয়তো মেয়েকে নিয়ে কলকাতার কোনও হাসপাতালে ছুটতে হবে। জামাইও ছুটি না পাওয়ায় বাড়ি আসতে পারছে না। মেয়েকে নিয়ে এমন অবস্থার কারণে এতদিন পুলিসে অভিযোগ জানাতে পারিনি। এদিকে ২৩ জানুয়ারি মহিলা কান্দির হাসপাতালে ভর্তির সময়ই চিকিৎসকরা পুলিসকে ঘটনার কথা জানান। সেইসময় পুলিসের পক্ষ থেকে মহিলার কাছে বয়ানও নেওয়া হয়। তাতে মহিলা শুধুমাত্র মারধরের কথা জানিয়েছিলেন বলে পুলিসের বিশেষ সূত্রে জানা গিয়েছে। যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে, সে মহিলার দূর সম্পর্কের আত্মীয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ