Bartaman Logo
২৭ মে, ২০২৬

কুপওয়ারায় রাতভর গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি

কুপওয়ারায় রাতভর গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: মঙ্গলবার রাতভর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার লোলাবে চলল সেনা ও জঙ্গির গুলির লড়াই। শেষমেশ সেনার গুলিতে খতম এক জঙ্গি। গোয়েন্দা সূত্রে খবর মেলে, লোলাবের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেইমতো সেনা ও জম্মু-কাশ্মীর পুলিসের তরফে একটি যৌথ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। শুরু হয় গুলির লড়াই। এর মধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার সন্ধানে এখনও তল্লাশি চলছে। উল্লেখ্য, এর কয়েকঘণ্টা আগেই বান্দিপোরাতে সেনা ও জঙ্গির গুলির লড়াই হয়। সেই অভিযানেও এক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে বাহিনী।
Advertisement
সম্পর্কিত সংবাদ