Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় ফিরছেন কঙ্কনা

পরিচালনায় ফিরছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবির হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল কঙ্কনার। তারপর ‘লাস্ট স্টোরিজ’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর কাজ দেখেছেন দর্শক।

পরিচালনায় ফিরছেন কঙ্কনা
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালনায় ফিরছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবির হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল কঙ্কনার। তারপর ‘লাস্ট স্টোরিজ’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর কাজ দেখেছেন দর্শক। ফের ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন কঙ্কনা। শোনা যাচ্ছে, একটি কমেডি সিরিজ পরিচালনা করবেন তিনি। দক্ষিণ দিল্লির উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিরিজের গল্প। এই মুহূর্তে সিরিজটি প্রাক প্রযোজনা স্তরে রয়েছে বলে খবর। চলছে কাস্টিংয়ের কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বর বা আগামী বছরের প্রথম থেকেই শ্যুটিং শুরু হবে। তবে কেবল কঙ্কনা নন, তাঁর সঙ্গে যৌথভাবে এই সিরিজটি পরিচালনা করবেন জয়দীপ সরকার। এর আগে ‘ফিলস লাইক ইশক’ ও ‘রেনবো রিশতা’ নামের দু’টি প্রজেক্টে প্রশংসিত জয়দীপের কাজ। আমাজন প্রাইম ভিডিওর জন্য এই সিরিজটি তৈরি হচ্ছে। কঙ্কনাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ