Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

বিকেলে মেঘে ঢাকতে পারে আকাশ, এক নজরে আজকের আবহাওয়া

হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সারাদিন মূলত স্বচ্ছ্ব থাকবে আকাশ। বিকেল অথবা সন্ধ্যায় আকাশ মেঘলা হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

বিকেলে মেঘে ঢাকতে পারে আকাশ, এক নজরে আজকের আবহাওয়া
  • ১৯ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

কলকাতা, ১৯ মার্চ: চৈত্রের শুরুতেই গরমে হাঁসফাস অবস্থা শহরবাসীর। বুধবার বিকেলে মিলতে পারে সাময়িক স্বস্তি। এমনই পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Advertisement

হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সারাদিন মূলত স্বচ্ছ্ব থাকবে আকাশ। বিকেল অথবা সন্ধ্যায়  আকাশ মেঘলা হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

গতকাল, মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.০৮ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৮৯ শতাংশ। সর্বনিম্ন ২৭ শতাংশ। বৃষ্টিপাত হয়নি।

এদিকে, বৃহস্পতিবার থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যার জেরে সামান্য স্বস্তি মিলবে সাধারণ মানুষের। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানা বিশেষজ্ঞরা পূর্বাভাসে জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ