Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়ার্ড পুনর্বিন্যাস: খসড়া প্রকাশের সময় বৃদ্ধি

কলকাতা পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন বা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশের সময়সীমা বাড়ানো হচ্ছে।

ওয়ার্ড পুনর্বিন্যাস: খসড়া প্রকাশের সময় বৃদ্ধি
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন বা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশের সময়সীমা বাড়ানো হচ্ছে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, আগামী ৪ আগস্ট প্রস্তাবিত ২০০টি ওয়ার্ডের খসড়া তালিকা প্রকাশ হতে পারে। প্রকাশ করবে পুর ও নগরোন্নয়ন দপ্তর। 

Advertisement

প্রথমে ঠিক ছিল, ৩১ জুলাই এই খসড়া তালিকা প্রকাশিত হবে। কিছু জটিলতার কারণে সেটা প্রকাশ করা গেল না বলেই প্রশাসনিক সূত্রে খবর। পুর কর্তৃপক্ষ চাইছে, আরও নিখুঁতভাবে ২০০টি ওয়ার্ডের অঞ্চল বিন্যাস করতে। এ প্রসঙ্গে স্মিতা পান্ডে বলেন, ‘আরও কিছু কাজ বাকি আছে। তাই আপাতত খসড়া তালিকা প্রকাশ হচ্ছে না। আরও একটু সময় লাগবে।’ এই কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, অনেক জায়গাতেই এলাকা বিন্যাস নিয়ে কিছু সমস্যা রয়েছে। প্রশাসনিক এবং আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই গোটা বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ