Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুহুর্মুহু বজ্রপাত, তুমুল বৃষ্টিতে ভাসল কলকাতা সহ দুই ২৪ পরগনা

সন্ধ্যা থেকেই আচমকা গুমোট আবহাওয়া। ঘর্মাক্ত পরিস্থিতি। রাত হতেই গুমোট অবস্থা বদলে মুষলধারের বৃষ্টিতে। সঙ্গী ঝোড়ো হাওয়া আর একের পর বিদ্যুতের ঝলকানি, কান ফাটা শব্দ।

মুহুর্মুহু বজ্রপাত, তুমুল বৃষ্টিতে ভাসল কলকাতা  সহ দুই ২৪ পরগনা
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্ধ্যা থেকেই আচমকা গুমোট আবহাওয়া। ঘর্মাক্ত পরিস্থিতি। রাত হতেই গুমোট অবস্থা বদলে মুষলধারের বৃষ্টিতে। সঙ্গী ঝোড়ো হাওয়া আর একের পর বিদ্যুতের ঝলকানি, কান ফাটা শব্দ। টানা কয়েকদিন ঝকঝকে রোদের ফের বৃষ্টিতে ভাসল কলকাতাসহ দুই ২৪ পরগনা। গভীর রাতে বৃষ্টিতে হাওড়াতেও ব্যাপক বৃষ্টিপাত হয়। কম সময়ের মধ্যেই অতিরিক্ত বৃষ্টিতে শহর ও শহরতলির একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।  

Advertisement

নিম্নচাপের জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ‘লাল’ সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। এদিন রাত সাড়ে দশটা থেকেই বৃষ্টি শুরু হয়। ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই বৃষ্টির মাত্রা বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, ক্যানিংয়ে সাড়ে নটা থেকে জোর বৃষ্টি, বজ্রপাত শুরু হয়। প্রায় রাতভর তার প্রভাব ছিল। অত্যধিক বৃষ্টির জেরে ক্যানিং শহরে জল জমে যায়। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বারাসত, মধ্যমগ্রামে, বিরাটি, বিশরপাড়া, দমদম, নিউ ব্যারাকপুরসহ  সর্বত্র চিত্রটা প্রায় এক। ১০টা থেকে প্রায় ঘণ্টা দেড়েক তুমুল বৃষ্টিপাতে ভেশে যায় শহরতলির একাধিক রাস্তা। দমদমের ভিতরের রাস্তা প্রায় ঘণ্টা দু’য়েক ধরে জলমগ্ন হয়ে পড়ে। গভীর রাতে রাস্তায় যানবাহন ও পথচারী না থাকায় ভোগান্তির শিকার হতে হয়নি। রেড অ্যালার্টের জেরে কলকাতাতেও ব্যাপক বৃষ্টিপাত হয়। কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, বেহালা, শীলপাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যদিও রাতভর পুরকর্মীদের চেষ্টায় জল নেমে যায়। গভীর রাতে হাওড়া ও হুগলি জেলাতেও বিক্ষিপ্তভাবে কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত, কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ