Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কন্যাসন্তানের মা হলেন কোয়েল

কন্যাসন্তানের মা হলেন কোয়েল
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার একটি কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক জনপ্রিয় সিনেমার নায়িকা কোয়েল ও তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। এই দম্পতির একটি পুত্রসন্তান আছে। এবছর দুর্গাপুজোর আগেই দ্বিতীয় সন্তান আগমনের সংবাদ জানিয়েছিলেন কোয়েল। তাঁর স্বামী নিসপাল ও পুত্র কবীরের সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, ‘পরিবার বড় হতে চলেছে। শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পালন করবে।’ তখন থেকেই কোয়েলের ভক্তমহল শুরু করেছিল কাউন্টডাউন। শনিবার জানা গিয়েছে, কন্যাকে নিয়ে সুস্থ আছেন নায়িকা। এই খবরে উচ্ছ্বসিত মল্লিক ও রানে পরিবার। সিনেমা ইন্ডাস্ট্রির সকলে আনন্দিত। সোশ্যাল মিডিয়ায় কোয়েল ও সদ্যোজাতকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, মিমি চক্রবর্তী, ইশা সাহা, ঐন্দ্রিলা সেন সহ আরও অনেকে। -ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ