Bartaman Logo
২৭ মে, ২০২৬

কোনও ভোটারকে বাদ দেওয়া যায় না, কমিশনকে মনে করাল সুপ্রিম কোর্ট

কোনও ভোটারকে বাদ দেওয়া যায় না, কমিশনকে মনে করাল সুপ্রিম কোর্ট
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: বুথ প্রতি ভোটার সংখ্যা সর্বাধিক ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে দেড় হাজার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার কমিশনের কাছে এই সিদ্ধান্তের যৌক্তিকতা জানতে চাইল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কোনও ভোটারকে বাদ দেওয়া যায় না। এদিন কমিশনের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং। তিন সপ্তাহের মধ্যে তাঁকে সংক্ষিপ্ত হলফনামা জমা দিতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি। গত আগস্ট নির্বাচন কমিশন পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বুথ প্রতি ভোটারের সংখ্যা এক হাজার ২০০ থেকে বাড়িয়ে দেড় হাজার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ