সংবাদদাতা, কান্দি: ডাকাতির পরিকল্পনার মামলায় সাতজনকে পুলিস গ্রেপ্তার করল। বুধবার রাতে কান্দি থানার মনোহরপুরের কাছ থেকে তাদের পাকড়াও করা হয়। ধৃতদের বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’জনের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। বাকিদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ২০২৪ সালের ১১জুলাই রাত ১১টা নাগাদ কান্দি থানার মনোহরপুর গ্রামের কাছে বহরমপুর-সুলতানপুর রাজ্য সড়কে একটি হোটেলের পাশে ২০জন যুবক সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল। কান্দি থানার পুলিস পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই বুঝতে পারে, তাদের ডাকাতির পরিকল্পনা ছিল। সেখানে নয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিস। এদিন ওই মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।



