Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রের ওয়াকফ বিলের বিধানসভায় সরব তৃণমূল

কেন্দ্রের ওয়াকফ বিলের বিধানসভায় সরব তৃণমূল
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের তরফে যে ওয়াকফ বিল আনা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানাল তৃণমূল। এই সংক্রান্ত বিষয়ে সোমবার বিধানসভার অধিবেশনে ওয়াকফ বিলের বিরোধিতায় রাজ্যের সরকার পক্ষ থেকে একটি প্রস্তাব আনা হয়। সেটি নিয়ে আলোচনাও হয়েছে। সেই আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশে মমতার প্রশ্ন, সংখ্যালঘুদের উপর এত রাগ কেন? একটি ধর্মকে কেন বদনাম করা হবে? ধর্মীয় সংকীর্ণতা পছন্দ করে না বলে একটি ধর্মকে হেয় করা হচ্ছে কেন? একইসঙ্গে কেন্দ্রের উদ্দেশে মমতা আওয়াজ তুলেছেন, বালাজি ট্রাস্টের কত সম্পত্তি আছে, তা অধিকার করার বুকের পাটা আছে? রামকৃষ্ণ মিশনের সম্পত্তিতে হস্তক্ষেপ করার বুকের পাটা আছে? খ্রিস্টানদের সম্পত্তি, স্বর্ণমন্দির দখল করতে পারবেন? এদিন বিধানসভার অধিবেশনে মন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক মোশারফ হোসেন চড়া সুরে কেন্দ্রকে আক্রমণ করেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষরা প্রশ্ন তোলেন, সংসদে আনা বিল বিধানসভায় আলোচনা করে লাভ কী? উত্তরে মমতা জানিয়ে দেন, এই বিল আনার আগে রাজ্যকে জানানো হয়নি। তাই প্রতিবাদ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ