Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা, পথে নামল কৃষক সংগঠন

কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা, পথে নামল কৃষক সংগঠন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে বুধবার নদীয়া জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল কৃষক সংগঠন এআইকেকেএমএস। কেন্দ্রীয় সরকারের বাজেট কৃষক বিরোধী বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে। বাজেটের প্রতিলিপি পুড়িয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়। কালীগঞ্জ, নাকাশিপাড়া, করিমপুর ব্লকের সাহেবপাড়া সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীদের কথায়, এমএসপিকে আইন সঙ্গত করে সরাসরি চাষিদের কাছ থেকে ফসল কেনার দাবি ছিল আমাদের। সেই সঙ্গে কৃষি ঋণ মুকুব করার দাবি রেখেছিলাম। কিন্তু, এবারের বাজেটে তা করা হয়নি। উল্টে সারের ভর্তুকি কমানো হয়েছে। পাশাপাশি বিমা ক্ষেত্রকে সম্পূর্ণ বেসরকারিকরণ করা হয়েছে। যার প্রতিবাদেই জেলাজুড়ে বিক্ষোভ দেখানো হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ