Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় স্বীকৃতি পেল যাদবপুরের ব্রেইল ম্যাপ

কেন্দ্রীয় স্বীকৃতি পেল যাদবপুরের ব্রেইল ম্যাপ
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাম্পাসের ব্রেইল ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই পড়ুয়া। কোনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাতে তৈরি (হ্যান্ডমেড) ব্রেইল ম্যাপ এই প্রথম। মঙ্গলবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে অস্ত্যর্থা দাস এবং রামেশ্বর চক্রবর্তী নামে দুই পড়ুয়ার কীর্তি কেন্দ্রীয় স্বীকৃতি পেল। কেন্দ্রের সোশাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট মন্ত্রকের অধীন সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটিজ এই দু’জনকে সার্টিফিকেট অব এক্সেলেন্স দিয়ে সম্মানিত করেছে। অস্ত্যর্থা জানান, এই সংস্থাই নিজেরা খোঁজখবর নিয়ে সপ্তাহখানেক আগে দু’জনকে আমন্ত্রণ জানায়। চিঠি এসেছিল ইংরেজি বিভাগে। মঙ্গলবার দু’জন বরানগরে সংস্থার আঞ্চলিক কেন্দ্রে গিয়ে এই শংসাপত্র গ্রহণ করেন। দৃষ্টিহীনদের জন্য ক্যাম্পাসে বিচরণকে আরও সুগম এবং সুবিধাজনক করার অবদান হিসেবেই তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ