Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা: ফের নজির গড়ল মছলন্দপুরের স্কুল

কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা: ফের নজির গড়ল মছলন্দপুরের স্কুল
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় গত তিন বছরে সাফল্যের নজির গড়েছে মছলন্দপুরের রাজবল্লভপুর হাইস্কুলের পড়ুয়ারা। ধারাবাহিক এই সাফল্যের জন্য দিল্লি থেকে জাতীয়স্তরের এক প্রতিনিধি দল স্কুল পরিদর্শনও করেছে। তাঁদের সঙ্গে ছিলেন জেলা শিক্ষাদপ্তরের প্রতিনিধিরাও। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর ধরে ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষায় ২৫ থেকে ৩০ জন পড়ুয়া স্কলারশিপ পায়। এই বছর ৬৩ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছে। এবারেও স্কুলের ছাত্ররা ভালো ফল করবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। এ নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অপূর্ব মিতে বলেন, স্কুলে অনেক ছাত্র নিম্নবিত্ত পরিবারের। খুব কষ্ট করেই পড়াশোনা করে। বছরে ১২ হাজার টাকার স্কলারশিপ পেলে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। গত বছর সায়ন পান্ডে স্কলারশিপ পেয়েছিল। ওর বাবা ট্রেনে হকারি করেন। এই স্কলারশিপ সত্যিই ওর কাজে এসেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ