Bartaman Logo
২৭ মে, ২০২৬

কেন্দ্র বৈঠকের ঘোষণা করা চিকিৎসায় রাজি কৃষক নেতা

কেন্দ্র বৈঠকের ঘোষণা করা চিকিৎসায় রাজি কৃষক নেতা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: অবশেষে ঘুম ভাঙল মোদি সরকারের। শম্ভু ও খানাউরি সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে হবে বহু প্রতিক্ষিত সেই বৈঠক। মোদি সরকারের এই ঘোষণার পরই চিকিৎসায় রাজি হয়েছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। দাবি আদায়ে আমৃত্যু অনশন শুরু করেছেন তিনি। শনিবার ৫৪দিনে পা দিয়েছে সেই কর্মসূচি। চিকিৎসায় রাজি হলেও মোদি সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জগজিৎ।  এদিকে, তাঁর সঙ্গে ১২১ জন কৃষকদের একটি দলও অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিল। এদিন তারা আন্দোলন প্রত্যাহার করেছে। পাঞ্জাব পুলিসের ডিআইজি মনদীপ সিং সাঁধু ও পাতিয়ালার এসএসপি নানক সিংয়ের উপস্থিতিতে ফলের রস খেয়ে অনশন ভাঙেন তাঁরা। জানা গিয়েছে, কৃষিমন্ত্রকের যুগ্ম সচিব প্রিয় রঞ্জনের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল এদিন জগজিতের সঙ্গে দেখা করেন। সংযুক্ত কিষান মোর্চা ও কিষান মজদুর মোর্চার সদস্যদের সঙ্গেও কথা বলেন তাঁরা। সেখানে ১৪ ফেব্রুয়ারি বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত হয়। চণ্ডীগড়ের মহাত্মা গান্ধী স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ওই বৈঠক হবে। এদিন যুগ্ম সচিব জানান, জগজিতের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই কেন্দ্র উচ্চপদস্থ প্রতিনিধি দল পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ