Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, সুপারিশ কমিটির

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, সুপারিশ কমিটির
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যই শুধু নয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটিতেও রাখতে হবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। বৃহস্পতিবার এই মর্মেই বিকাশ ভবনে রিপোর্ট জমা দিল উচ্চশিক্ষা দপ্তর নিযুক্ত রিভিউ কমিটি। ইউজিসির নয়া বিধির খসড়া খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ রাখার জন্য এই কমিটি গঠন করেছিল দপ্তর। ডেডলাইনের একদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে রিপোর্ট জমা দিয়েছে এই কমিটি।
Advertisement
এদিন ব্রাত্য বলেন, সার্চ কমিটিতে নির্বাচিত মুখ্যমন্ত্রীর প্রতিনিধি না রাখা চূড়ান্ত অগণতান্ত্রিক উদ্যোগ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থীও বটে। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কমিটির সুপারিশ ইউজিসিকে পাঠানো হবে। রিপোর্টে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিসহ পাঁচ সদস্যের সার্চ কমিটি সুপারিশ করা হয়েছে। এদিন বিকাশ ভবনে রিভিউ কমিটির চেয়ারম্যান দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে ওমপ্রকাশ মিশ্র রিপোর্ট জমা দেন। তিনি জানান, সুপারিশ করা হয়েছে, পাঁচ সদস্যের কমিটির মধ্যে আচার্য, ইউজিসি, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই নিয়ম। সেক্ষেত্রে ভিজিটর তথা প্রধানমন্ত্রী অথবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ইউজিসি, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সার্চ কমিটিতে থাকবেন। ইউজিসির খসড়ায় সার্চ কমিটিতে তাদের প্রতিনিধি ছাড়া আচার্য এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একজন সদস্যকে প্রতিনিধি করার কথা বলা হয়েছে। তবে, এ ধরনের পাল্টা সুপারিশ পশ্চিমবঙ্গ থেকেই প্রথম করা হল বলে ওমপ্রকাশবাবুর দাবি। এভাবে না-হলে একেবারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী উপাচার্য নিয়োগ হোক, চাইছেন তাঁরা। আর উপাচার্য যাতে অধ্যাপকদের থেকেই নিযুক্ত করা হয়, সেই সুপারিশও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, ইউজিসি চাইছে, শিল্পক্ষেত্র বা প্রশাসনিক ক্ষেত্র থেকেও উপাচার্য নিয়োগ করতে। তার কঠোর বিরোধিতা করা হয়েছে সুপারিশে।
শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রেও ইউজিসির খসড়ার সঙ্গে একমত নয় এই কমিটি। তাদের বক্তব্য, ইউজিসি যখন সহকারী অধ্যাপক নিয়োগে পিএইচডি বাধ্যতামূলক রাখছে না, সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে প্রোমোশনের সময়ও তা আবশ্যিক থাকা উচিত নয়। সেটা থাকা উচিত প্রফেসর বা অধ্যাপক হিসেবে পদোন্নতির সময়। ছ’জনের প্রোমোশন কমিটির কোরামও পাঁচজনের পরিবর্তে চারজনে করার সুপারিশ দেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ