সংবাদদাতা, রায়গঞ্জ: বকেয়া মেটানোর দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে স্মারকলিপি দিলেন ঠিকাদাররা। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় পিএইচই দপ্তরে দাবিপত্র তুলে দেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
Advertisement
ঠিকাদারদের অভিযোগ, জলজীবন মিশন প্রকল্পের কাজ করেও তাঁরা টাকা পাননি।। গত বছর অক্টোবর মাস পর্যন্ত টাকা দেওয়া হয়েছিল। তারপর থেকে টাকা দেওয়া হচ্ছে না। ফলে প্রকল্পের বাকি কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে থাকায় আর্থিক সংকটে পড়তে হচ্ছে ঠিকাদারদের। সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন ঠিকাদার তপন মজুমদার। তিনি বলেন, রায়গঞ্জের ১১০ জন ঠিকাদার জল জীবন মিশন প্রকল্পে কাজ করেছেন। তাঁরা এখন টাকা পাচ্ছেন না। পিএইচই-তে ডেপুটেশন দেওয়া হল। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হবে।
ঠিকাদারদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ ভট্টাচার্য। তিনি বলেন, সরকারি কিছু নিয়ম নীতি ও কেন্দ্রীয় বরাদ্দ বন্ধের কারণে তিন মাস ধরে ঠিকাদারদের টাকা বকেয়া রয়েছে। ঠিকাদারদের সমস্যার বিষয়টি উপরমহলে জানিয়েছি।