Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কানে হেডফোন, যুবকের মৃত্যু ঝাড়গ্রামে

কানে হেডফোন, যুবকের মৃত্যু ঝাড়গ্রামে
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম স্টেশনের কাছে রেল লাইন থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম কমল দাস(২০)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম স্টেশন পাড়ায়। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম স্টেশন ও কদমকানন এলাকার মাঝে রেল লাইনের ধারে দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের কানে হেডফোন লাগানো ছিল। রেল লাইনের ধারে যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
Advertisement
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের আসল বাড়ি ঝাড়খণ্ডের চাকুলিয়ায়। তিনি স্টেশন পাড়ায় মাসির বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যরা এবিষয়ে মুখ খুলতে চাননি। ঝাড়গ্রাম জিআরপি থানার পক্ষ থেকে জানানো হয়, যুবকের কানে হেডফোন ছিল। রাতে রেল লাইন পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ঝাড়গ্রাম জিআরপি থানার পুলিস দেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ