Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামের নতুন বিডিও অবিনাশ কুমার

কুমারগ্রামের নতুন বিডিও অবিনাশ কুমার
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রামের নতুন বিডিও হিসেবে শুক্রবার দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস অবিনাশ কুমার। তিনি আলিপুরদুয়ারের অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে ছিলেন। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে কুমারগ্রামের বিডিও হিসেবে যোগদানের নিদের্শ দেওয়া হয়। সেইমতো অবিনাশ কুমার বিডিও’র দায়িত্বভার গ্রহণ করলেন।  গত সোমবার কুমারগ্রামের বিডিও গৌতম বর্মনের অকালমৃত্যু হয়। জয়েন্ট বিডিও সুভাষচন্দ্র মণ্ডলকে ভারপ্রাপ্ত বিডিও হিসেবে দায়িত্ব দেয় জেলা প্রশাসন। 
Advertisement
এদিন নতুন বিডিও’র সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে স্বাগত জানান কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন।  জুলি বলেন, নতুন বিডিও-কে স্বাগত জানিয়েছি। তিনি সবাইকে নিয়ে ব্লকের উন্নয়নের কাজে শামিল হবেন বলে আশা রাখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ