Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামে পাঁচ লক্ষাধিক টাকার ভুটানি মদ ও বিয়ার বাজেয়াপ্ত

মঙ্গলবার ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম বনবস্তি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পেল আবগারি দপ্তর ও এসএসবি। যৌথভাবে অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভুটানি মদ ও বিয়ার বাজেয়াপ্ত হয়েছে।

কুমারগ্রামে পাঁচ লক্ষাধিক টাকার ভুটানি মদ ও বিয়ার বাজেয়াপ্ত
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: মঙ্গলবার ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম বনবস্তি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পেল আবগারি দপ্তর ও এসএসবি। যৌথভাবে অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভুটানি মদ ও বিয়ার বাজেয়াপ্ত হয়েছে। সেইসঙ্গে সাতটি সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল এবং এসএসবি’র ৩৪ নম্বর ব্যাটালিয়নের কালীখোলা বিওপির পক্ষ থেকে কুমারগ্রাম বনবস্তি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২২ কার্টন ভুটানে তৈরি মদ, ১০ কার্টন বিয়ার এবং সাতটি সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ