সংবাদদাতা, কুমারগ্রাম: শনিবার এমপি (রাজ্যসভা) গোল্ড কাপ নকআউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে কামাখ্যাগুড়ির পিএসসি ইলেভেনকে ৮৭ রানে হারিয়ে দিল অসমের শ্রীরামপুরের সিএসকে। এদিন, বারোবিশা বিবেকানন্দ ক্লাবের খেলার মাঠে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীরামপুরের সিএসকে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে কামাখ্যাগুড়ির পিএসসি ইলেভেন।
Advertisement
বারোবিশা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এমপি (রাজ্যসভা) গোল্ডকাপ নকআউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।



