Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুম্ভমেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু মহিলার

কুম্ভে স্নান সেরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শান্তি মণ্ডলের (৪৭)। মৃতা ডালখোলা থানার সূর্যাপুরের বালুরবাঁধ এলাকার বাসিন্দা। ওই সড়ক দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন। জখমরা সকলেই করণদিঘির টুঙ্গিদিঘির বাসিন্দা।

কুম্ভমেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু মহিলার
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: কুম্ভে স্নান সেরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শান্তি মণ্ডলের (৪৭)। মৃতা ডালখোলা থানার সূর্যাপুরের বালুরবাঁধ এলাকার বাসিন্দা। ওই সড়ক দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন। জখমরা সকলেই করণদিঘির টুঙ্গিদিঘির বাসিন্দা। দুর্ঘটনাটি ৯ ফেব্রুয়ারির। টুঙ্গিদিঘির প্রায় ২০ জনের একটি দল পয়লা ফেব্রুয়ারি পূর্ণকুম্ভের উদ্দেশে রওনা হয়েছিল। ফেরার পথে বিহারের গোলাপগঞ্জে দুর্ঘটনাটি ঘটে। গত মঙ্গলবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, ৯ ফেব্রয়ারির এই দুর্ঘটনাটির কথা আমাদের জানা ছিল না।
Advertisement
মৃতা শান্তি ফুল বিক্রি করে সংসার চালাতেন। পরিবারে এক ছেলে ও বউমা আছেন। মাস ছয়েক আগেই ছেলের বিয়ে হয়েছে। টুঙ্গিদিঘিতে জামাইয়ের বাড়ি। সেখান থেকে একটি ছোট গাড়িতে মেয়ে-জামাই সহ প্রায় ২০ জন  কুম্ভমেলার উদ্দেশে রওনা হয়েছিলেন। স্নান সেরে অযোধ্যা, বৃন্দাবন সহ একাধিক তীর্থ ঘুরে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ এলাকায় একটি লরির পিছনে ধাক্কা মারে পুণ্যার্থী বোঝাই ছোটগাড়িটি। বিহারের স্থানীয় প্রশাসন জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয় শান্তিদেবীর। এদিন বালুরবাঁধ বাড়িতে শান্তিদেবীর শ্রাদ্ধানুষ্ঠান হয়। মৃতার ছেলে পার্থ মণ্ডল বলেন, টুঙ্গিদিঘিতে দিদির বাড়ি থেকে মা কুম্ভমেলায় গিয়েছিল। ফেরার পথে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাকে। সেদিনই মা মারা যায়। সেদিনের দুর্ঘটনায় হাত ভেঙেছে শঙ্কর রায়ের। তিনি বলেন, জখমদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন।
Advertisement
সম্পর্কিত সংবাদ