Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে স্থায়ী উপাচার্যের যোগদান

কল্যাণীতে স্থায়ী উপাচার্যের যোগদান
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার স্থায়ী উপাচার্য পদে যোগ দিলেন অধ্যাপক কল্লোল পাল। এর আগে এখানে দেড় বছরের বেশি অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন বিশ্ববিদ্যালয়েরই কলা ও বাণিজ্য অনুষদের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। কল্লোলবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। তিনি এর আগে ছিলেন ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য। কল্যাণীতে উপাচার্য হিসেবে যোগ দিয়েই তিনি অধ্যাপক, আধিকারিক, শিক্ষাকর্মী, গবেষক ও ছাত্রছাত্রীদের সামনে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাঁর লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির কথা জানান। তিনি তাঁদের সঙ্গে মিলিত হন এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে। নতুন উপাচার্যকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।   এদিনই আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে সিলমোহর দিয়েছেন রাজ্যপাল। দার্জিলিং হিলসে তেজিমালা গুরুং নাগ, আলিপুরদুয়ারে সরিৎকুমার চৌধুরী এবং বিধান কৃষি বিশ্ববিদ্যালয়ে অশোক কুমার পাত্র স্থায়ী উপাচার্য হলেন। এই নিয়ে স্থায়ী উপাচার্যের সংখ্যা দাঁড়াল ১৪। 
Advertisement
সম্পর্কিত সংবাদ