Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে জুয়ার ঠেকে হানা, ধৃত ৮

কল্যাণীতে জুয়ার ঠেকে হানা, ধৃত ৮
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: শহরের মাঝেরচর এলাকায় একটি জুয়ার ঠেকে হানা দিয়ে মঙ্গলবার রাতে আটজনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিস। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় কুড়ি হাজার টাকা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস ওই ঠেকে হানা দেয়। সেখান থেকে জুয়া খেলার বোর্ড সহ নানান সরঞ্জাম ও টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিসকে আসতে দেখে কয়েকজন পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয় আটজনকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ