নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছ’লেনের হওয়ার পর কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ ও গতি- দুই প্রচণ্ড বেড়ে গিয়েছে। সোদপুরের মুড়াগাছা মোড় থেকে কাঁচরাপাড়ার কাপায় মাত্র ৩০ মিনিটেই পৌঁছে যাওয়া যাচ্ছে। ১৭টি উড়ালপুল চালু হয়েছে। চালু হয়েছে অনেক আন্ডারপাস। গাড়ির সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তাদের গতি। প্রায়শই হচ্ছে মোটরবাইক রেস। ফলে বেড়ে চলেছে দুর্ঘটনার সংখ্যাও। রোজই কোনও না কোনও জায়গা থেকে বাইক দুর্ঘটনার খবর আসছে। এই দুর্ঘটনা রোধ করতে একাধিক ট্রাফিক গার্ড চালু করার সিদ্ধান্ত নিল বারাকপুর পুলিস কমিশনারেট। এছাড়া তারা একজন ট্রাফিক ইনসপেক্টরও নিয়োগ করেছে। মঙ্গলবার একথা জানালেন বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া।
Advertisement
তিনি বলেন, বিটি রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ঘোষপাড়া রোডের পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের পথ নিরাপত্তাকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। এজন্য একজন ট্রাফিক ইনসপেক্টর নিয়োগ করা হয়েছে। বেশ কয়েকটি ট্রাফিক গার্ডও বসানো হবে। তারা গাড়ির গতি থেকে শুরু করে দুর্ঘটনা রোধে সবরকম ব্যবস্থা নেবে।
এদিন পথ নিরাপত্তা সপ্তাহ পালন শুরু করল বারাকপুর পুলিস কমিশনারেট। এই উপলক্ষ্যে এদিন বারাকপুর পুলিস কমিশনারেটের অফিসের সামনে থেকে বারাকপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা হয়। সেই পদযাত্রায় পুলিস কমিশনার ছাড়াও ডিসি সদর অতুল বিশ্বনাথন, বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী।
পুলিস কমিশনার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের পাশাপাশি সাধারণ মানুষেরও সাবধানতার প্রয়োজন আছে। সে কারণেই এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ বারাকপুর পুলিস কমিশনারেট এলাকাজুড়ে পালন করা হচ্ছে। সোমবার এই উপলক্ষ্যে ট্রাফিক পুলিসের পক্ষ থেকে হেলমেট বিলি করা হয়েছিল। যে সমস্ত হেলমেট না পরা বাইক আরোহী ছিলেন, তাঁদের পুলিসের পক্ষ থেকে সচেতন করা হয়।