সংবাদদাতা, কল্যাণী : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নেট ও সেট পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং এবং কেরিয়ার কাউন্সেলিং শুরু হল রবিবার। ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৩ সালের গোড়ার দিকে সেন্টার ফর নেট/সেট কোচিং অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং গঠন করে।



