Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলটির নিষিদ্ধপল্লি থেকে অস্ত্র সহ ধৃত ১

বৃহস্পতিবার রাতে কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধপল্লিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ওইদিন ঝাড়খণ্ড থেকে দু’টি গাড়িতে সাতজন এই নিষিদ্ধপল্লিতে আসে।

কুলটির নিষিদ্ধপল্লি থেকে অস্ত্র সহ ধৃত ১
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বৃহস্পতিবার রাতে কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধপল্লিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ওইদিন ঝাড়খণ্ড থেকে দু’টি গাড়িতে সাতজন এই নিষিদ্ধপল্লিতে আসে। তাদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় পুলিসের কাছে। ততক্ষণে ওই সাতজন নিষিদ্ধপল্লিতে ঢুকে পড়েছিল। এরপর পুলিস পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। সাতজন যুবককে চিহ্নিত করা হয়। একজনের কাছ থেকে একটি সিঙ্গেল ব্যারেল লং আর্ম ও একটি পিস্তল উদ্ধার করে পুলিস। উদ্ধার হয়েছে বেশকিছু টাকাও। এই ঘটনায় পুলিস একজনকে আটক করেছে। শুক্রবার সকালে লছিপুর গেটে এনিয়ে জোর চর্চা চলছে। 
Advertisement
এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধপল্লিতে অস্ত্র উদ্ধারের ঘটনা এখন জলভাতে পরিণত হয়েছে। এখানে দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে হাজির হচ্ছে, রাতভর ফুর্তি করে চলে যাচ্ছে। 
ডিসি সন্দীপ কাররা বলেন, আমরা নজরদারি বাড়িয়েছি। আগ্নেয়াস্ত্র নিয়ে নিষিদ্ধপল্লিতে ভিনরাজ্যে লোক ঢুকলেই আমরা খবর পাই। সেই মতো পুলিস অভিযান চালায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ