Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলতলিতে জমি সংক্রান্ত বিবাদে মার, বোমা উদ্ধার

দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের জেরে গণ্ডগোল থেকে মারামারির ঘটনা ঘটল। উভয় পরিবারের বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হল একটি বোমা। ঘটনাটি ঘটে শনিবার কুলতলির কীর্তনখোলা এলাকায়

কুলতলিতে জমি সংক্রান্ত বিবাদে মার, বোমা উদ্ধার
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের জেরে গণ্ডগোল থেকে মারামারির ঘটনা ঘটল। উভয় পরিবারের বেশ কয়েকজন আহত হয়।  ঘটনাস্থল থেকে উদ্ধার হল একটি বোমা। ঘটনাটি ঘটে শনিবার কুলতলির কীর্তনখোলা এলাকায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলতলি থানার পুলিস ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিস ঘটনায় জড়িত দু’জন কে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে,কীর্তনখোলা এলাকার বাসিন্দা এরশাদ আলি শেখের সঙ্গে জলিল লস্করের দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার এই বিবাদ চরম আকার ধারন করে। উভয় পরিবার একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, বোমাও ছোঁড়া হয়েছিল। পুলিস উভয় পরিবারের শফিউল্লাহ শেখ, মুস্তাকিম সরদারকে গ্রেপ্তার করেছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ