Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

কুলতলি ও সাগরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু দ’জনের। প্রথম ঘটনায় কুলতলির কয়ালের চক এলাকায় চাষের জমিতে জল দিতে গিয়ে মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বধূর। মৃতার নাম গৌরী সর্দার (৪২)। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।

কুলতলি ও সাগরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর ও কাকদ্বীপ: চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু দ’জনের। প্রথম ঘটনায় কুলতলির কয়ালের চক এলাকায় চাষের জমিতে জল দিতে গিয়ে মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বধূর। মৃতার নাম গৌরী সর্দার (৪২)। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তাঁর স্বামী দূরে চাষের জমিতে কাজ করছিলেন। কুলতলি থানার পুলিস খবর পেয়ে এলাকায় এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অন্যদিকে, গঙ্গাসাগর উপকূল থানার গঙ্গাসাগর গ্রামেও প্রায় একই ঘটনা ঘটে। ধানজমিতে পাম্প চালিয়ে জল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম গোপাল মণ্ডল (২৭)। একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে মণ্ডল পরিবার।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ