সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার পুরাতন মালদহ ব্লকের সাহাপুর হাইস্কুলে দুয়ারে সরকারের শিবির বসে। ব্লক প্রশাসন তোরণ দিয়ে স্কুলের গেট চত্বর সাজায়। অভিযোগ, স্কুলের ক্লাসরুমে শিবির বসায় এদিন পঠনপাঠন হয়নি। স্কুলে এসে ক্লাস করতে না পেরে পড়ুয়াদের একাংশ বাধ্য হয়ে বাড়ি ফিরে যায়। প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা অবশ্য স্কুল চত্বরেই ছিলেন। স্কুলে ক্লাস না হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক কিশোর বণিক বলেন, স্কুলের মধ্যে দুয়ারে সরকারের শিবির বসেছে। কীভাবে পঠনপাঠন হবে? বিডিও সেঁজুতি পাল মাইতি বলেন, দুয়ারে সরকারের ফলে স্কুলের ক্লাস বন্ধ হয়েছে এমনটা কিন্তু নয়। স্কুলে শুধু ক্যাম্প বসেছে। বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে।
Advertisement
সাহাপুর হাইস্কুলে বর্তমানে দুহাজারেরও বেশি পড়ুয়া। এক ছাত্রের অভিভাবক মঞ্জুরি মণ্ডল শীল বলেন, এদিন স্কুলে দুয়ারে সরকার শিবির হয়েছে। সেজন্য হয়তো ক্লাস হয়নি।
স্থানীয়দের বক্তব্য, এদিন পড়ুয়ারা স্কুলে গেলেও ক্লাস না করেই বাড়ি চলে আসে। স্কুলে অবশ্য শিক্ষকরা ছিলেন। সাহাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘আমরা আগেই ব্লক প্রশাসনকে বলেছিলাম, স্কুলের মাঠে ক্যাম্প করতে। তারা বলেছিল, বাইরে অসুবিধা হবে। ’ ক্লাসরুমে শিবিরের বিভিন্ন কাউন্টার বসায় ক্লাস নিতে সমস্যা হয়। মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ বলছেন, সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে সরকারি পরিষেবা দিতে স্কুলকে বেছে নেওয়া হয়েছে। স্কুলে শিক্ষকরা এসেছিলেন। শিক্ষকরা স্কুলে এলেও কেন ক্লাস হল না, সে বিষয়টি কিন্তু আধিকারিকরা এড়িয়ে গিয়েছেন। বিদ্যালয় পরিদর্শক ভরত বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবে।