Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কালসাপা পর্যটন কেন্দ্রে আজ থেকেই সাফাইয়ের কাজ শুরু

কালসাপা পর্যটন কেন্দ্রে আজ থেকেই সাফাইয়ের কাজ শুরু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘পরিকাঠামোর অভাবে ফুলেশ্বরের কালসাপা পর্যটন কেন্দ্র থেকে মুখ ফেরাচ্ছেন পর্যটকরা’। বৃহস্পতিবার ‘বর্তমান’-এ এই সংবাদ প্রকাশ হতেই নড়েচড়ে বসেছে উলুবেড়িয়া পুরসভা। পর্যটন কেন্দ্র পরিষ্কার করা থেকে পর্যটকদের স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিল পুরসভা। সূত্রের খবর, আজ, শুক্রবার সকাল থেকেই কালসাপা পর্যটন কেন্দ্র সাফাইয়ের কাজ শুরু হবে। 
Advertisement
কয়েক বছর আগেও হুগলি নদীর পশ্চিমপাড়ে অবস্থিত হাওড়া জেলার ফুলেশ্বরের কালসাপা পর্যটনের অন্যতম কেন্দ্র ছিল। এখানে বিশাল বিশাল গাছের ছায়ায় বসে নদীর শোভা দর্শন ছাড়াও বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর লাগানো দু’টি বকুল গাছ পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। তবে এই পর্যটন কেন্দ্রে প্রবেশের রাস্তাটি বেহাল, পিকনিকের জায়গাটি অপরিষ্কার, পানীয় জল, শৌচালয়ের অভাবের কারণে এখানে পর্যটকের যাতায়াত অনেকটাই কমেছে। ফলে বর্ষশেষের দিন বা পয়লায় জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় ফাঁকাই ছিল কালসাপা। স্থানীয় ব্যবসায়ীদের মতে, শুধু পরিকাঠামোর অভাবের কারণেই এখানে পর্যটকের সংখ্যা কমেছে। এ প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন, পর্যটন কেন্দ্রটি সেচদপ্তরের অধীনে। আমরা শুক্রবারই পর্যটন কেন্দ্রে পিকনিকের জায়গা পরিষ্কার করব। সেইসঙ্গে পুরসভার উদ্যোগে একটি কমিউনিটি শৌচালয় তৈরি করা হবে। পর্যটন কেন্দ্রে প্রবেশের রাস্তাটি মেরামতের জন্য সেচদপ্তরকে 
জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ