Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলপির বাড়িতে আগুন, দেওয়াল ভেঙে উদ্ধার ২

কুলপির বাড়িতে আগুন, দেওয়াল ভেঙে উদ্ধার ২
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: আগুন লেগে পুড়ে গেল এক বাড়ি। ঘটনাটি ঘটেছে কুলপির বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের গাজিপুর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে হঠাৎই গিয়াসউদ্দিন গাজির বাড়িতে আগুন লেগে যায়। মাটির বাড়ির উপরে খড়ের ছাউনি থাকায় কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাড়িতে গাজি পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে ছেলে ও বউমার ঘুম ভেঙে যায়। কিন্তু তখনও বাড়ির ভিতরে আরও দু’জন ঘুমিয়ে ছিলেন। কোনওরকমে মাটির দেওয়াল ভেঙে জ্বলন্ত বাড়ির ভিতর থেকে দু’জনকে বাইরে বের করে নিয়ে আসা হয়। পরে প্রতিবেশীরা বালতিতে করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও ততক্ষণে পুরো বাড়িটি পুড়ে যায়। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসার পর দু’জনেই সুস্থ আছেন। বাড়ির কর্তা গিয়াসউদ্দিন গাজি বলেন, বাড়ির সব কিছুই পুড়ে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ