Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক চালকের

কালনায় ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক চালকের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: মঙ্গলবার সন্ধ্যায় কালনায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। মৃতের নাম রাজ মণ্ডল(২০)। বাড়ি কালনার নিভুজি এলাকায়। ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সাতগাছিয়া পঞ্চায়েত এলাকার এসটিকেকে রোড ধরে একটি বাইক গুপ্তিপাড়ার দিকে যাচ্ছিল। পথে সাতগাছিয়া কল্যাণপুর ঢালে মোল্লাপাড়ার কাছে একটি ট্রাকের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইকটি খুব দ্রুত গতিতে দু’টি গাড়ির মাঝ দিয়ে যাওয়ায় সময় দুর্ঘটনাটি ঘটে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ