Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় রেজাল্ট খারাপ হওয়ায় আত্মঘাতী ছাত্রী

কালনায় রেজাল্ট খারাপ হওয়ায় আত্মঘাতী ছাত্রী
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কালনা থানার দমদমা গ্রামে রেজাল্ট খারাপ হওয়ায় বাবার বকুনিতে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে এক স্কুলছাত্রী। মৃতার নাম সন্দীপা ক্ষেত্রপাল(১৫)। সে স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে পড়ত। রবিবার সকালে বাড়িতে সে কীটনাশক খায়। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সন্দীপা মারা যায়। মৃতার বাবা সঞ্জিত ক্ষেত্রপাল বলেন, রেজাল্ট খারাপ হওয়া নিয়ে মেয়েকে বকাঝকা করেছিলাম। তার কিছুক্ষণ পরই সে কীটনাশক খেয়ে নেয়। 
Advertisement
অন্য একটি ঘটনায় রায়না থানার ফকিরপুরে কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম অচিন্ত্য মালিক(৪৫)। বুধবার সন্ধ্যায় বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
অপর একটি ঘটনায় কেতুগ্রাম থানা এলাকায় কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম কাজল দাস(৬০)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
অন্যদিকে, খণ্ডঘোষ থানার তেলুয়ায় শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম শ্রাবণী দত্ত(৩৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। ঠাকুরঘরে পুজো করার সময় প্রদীপের আগুন থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।
সম্পর্কিত সংবাদ