Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার ওসি পর্যায়ে রদবদল

কলকাতার ওসি পর্যায়ে রদবদল
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস কমিশনার মনোজ ভার্মা সোমবার বিকেলে কলকাতার কয়েকটি থানার ওসি পর্যায়ে ছোট রদবদল করলেন। এই রদবদলের জেরে শ্যামপুকুর থানার বর্তমান ওসি অরূপকুমার বন্দ্যোপাধ্যায়কে বউবাজার থানার ওসি পদে বদলি করা হয়েছে। শ্যামপুকুর থানার নতুন ওসি হলেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। কাশীপুর থানার নতুন ওসি হলেন সুদীপ্ত দাস। এন্টালি থানার নতুন ওসি হলেন সুখেন্দু চট্টোপাধ্যায়। গড়িয়াহাট থানার নতুন ওসি হলেন অঞ্জন সেন। পাশাপাশি হরিদেবপুর থানার নতুন ওসি হলেন প্রসূন দে সরকার। সম্প্রতি কয়েকটি থানার ওসি প্রোমোশন পান। ফলে এই পদগুলি ফাঁকা হয়েছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ